মার্চ ২০২৬ স্পেশাল: প্রথম ১০ জনের জন্য ফ্রি ডকুমেন্ট রিভিউ ৫০০+ সফল ভিসা প্রসেসিং — আমাদের সাফল্যের গল্প দেখুন কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিসা সেবা ৯৮% সফলতার হার — বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ভিসা কনসালটেন্সি মার্চ ২০২৬ স্পেশাল: প্রথম ১০ জনের জন্য ফ্রি ডকুমেন্ট রিভিউ ৫০০+ সফল ভিসা প্রসেসিং — আমাদের সাফল্যের গল্প দেখুন কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিসা সেবা ৯৮% সফলতার হার — বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ভিসা কনসালটেন্সি
Revolution
যুক্তরাষ্ট্র স্কলারশিপ SAT IELTS Common App স্নাতক

যুক্তরাষ্ট্রে স্নাতক আবেদনের সম্পূর্ণ গাইড: SAT, IELTS, ECA ও স্কলারশিপ

Sadia Yeasmin Sraboni
|
|
5 মিনিটে পড়া যাবে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া

অনেকেই একই প্রশ্নগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করেছেন। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রে আবেদনের প্রক্রিয়া

কমন অ্যাপ (Common App) এ পছন্দমতো যুক্তরাষ্ট্রের ২০টি বিশ্ববিদ্যালয় বাছাই করে আবেদন করা যায়। বিশ্ববিদ্যালয় সেই আবেদনের ওপর বিবেচনা করে শিক্ষার্থীদের বৃত্তিসহ আর্থিক সহায়তা দিয়ে থাকে। তবে কমন অ্যাপ (www.commonapp.org) ছাড়াও Scoir প্ল্যাটফর্মের মাধ্যমেও আবেদন করা যায়। আবার কিছু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাপ্লিকেশন পোর্টাল থাকে আবেদন করার জন্য। আবেদনের সাথে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার সুযোগ থাকে — সেক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে কোনো খরচ লাগে না।

প্রয়োজনীয় Documents

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রোগ্রামে আবেদনের জন্য নিচের কাগজপত্রগুলো প্রয়োজন:

  • অ্যাকাডেমিক রেজাল্ট (9 to 12 Grade)
  • সহশিক্ষা কার্যক্রমের বর্ণনা ও অর্জন
  • SAT পরীক্ষার স্কোর
  • IELTS / Duolingo স্কোর
  • রচনা (Essay)
  • লেটার অব রিকমেন্ডেশন
  • স্কুল রিপোর্ট
  • ফিন্যান্সিয়াল কাগজপত্র

কীভাবে প্রস্তুতি শুরু করবো?

প্রথমত, আমার জানা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে — IELTS দিবেন, ৬.৫+ স্কোর পাবেন, SSC ও HSC তে ৫.০০ বা ভালো জিপিএ পাবেন এবং আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে প্রতিবছর প্রায় ২৫ লক্ষ (১০+/-) টাকা খরচ হবে এমন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন। যদিও আমার মতো বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই অর্থ দেওয়ার সামর্থ্য থাকে না। কিন্তু যাদের আছে, তারা চাইলেই বাইরে পড়তে যেতে পারেন।

আর আপনি যদি আমেরিকাতে যেতে চান, তাহলে SAT Exam-এ একটু ভালো স্কোর আসলে (1300+ out of 1600) আরও বেশি স্কলারশিপ পাবেন।

মাথায় রাখবেন — SAT আপনার একাডেমিক যোগ্যতার পরিমাপক হলেও, IELTS শুধুমাত্র আপনার ইংরেজিতে দক্ষতার পরিমাপক — সেই বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনা আপনি ভাষাগতভাবে বুঝার যোগ্যতা রাখেন কিনা তার সার্টিফিকেট। একটি ইংলিশ স্পিকিং দেশে — যেখানে একটা বাচ্চাও ইংরেজিতে কথা বলে — সেখানে আপনার ইংরেজির যোগ্যতা দেখে ইমপ্রেসড হয়ে আপনাকে স্কলারশিপ দিবে — তা কখনো ভাববেন না।

আর হ্যাঁ! যেসব বিশ্ববিদ্যালয় শুধু এসব যোগ্যতা দেখে দেয়, তাদের থেকে আপনি প্রথমত খুব বেশি স্কলারশিপ পাবেন না, আর তাদের গুণগত মান নিয়েও খুব বেশি সন্তুষ্ট হতে পারবেন না।

SAT পরীক্ষায় 1460+ স্কোর করলে সেটি আপনাকে আমেরিকার অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে (University of Texas at Arlington, Florida International University, University of South Florida ইত্যাদি) ৮০% থেকে ১০০% টিউশন স্কলারশিপও দিবে — যদি আপনার SSC ও HSC তে ৫.০ থাকে আর আপনি আপনার স্কুলের টপ ৫% স্টুডেন্টদের একজন হন।

SAT Exam সম্পর্কে

SAT Exam কে আপনি চাইলে আমেরিকার ভর্তি পরীক্ষা বলতে পারেন। এখানে আপনাকে ইংলিশের রিডিং ও রাইটিং সেকশনে ৮০০ মার্ক এবং ম্যাথের সেকশনে ৮০০ মার্ক — মোট ১৬০০ মার্কের একটি পরীক্ষা দিতে হবে।

SAT-এর প্রস্তুতি নিতে পারেন Khan Academy-তে: khanacademy.org/mission/sat — এখানে সবাই বিনামূল্যে SAT এর প্রস্তুতি নিতে পারে।

প্রস্তুতির জন্য সবচেয়ে কাজের বইগুলো:

  • SAT Reading — Erica L. Meltzer
  • SAT Grammar — Erica L. Meltzer
  • Math — 1600.io

SAT-এ ম্যাথ সেকশনে বাংলাদেশি শিক্ষার্থীরা সহজে ভালো নম্বর পেলেও, ইংলিশ সেকশনে নম্বর তোলা অনেক কঠিন হয়ে পড়ে। ভালো করতে চাইলে — প্রচুর ইংরেজি আর্টিকেল পড়ুন, উপরের বইগুলো শেষ করুন, এবং খান অ্যাকাডেমিতে বেশি বেশি প্র্যাকটিস করুন।

ফুল স্কলারশিপ পেতে আর কী লাগে?

বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল স্কলারশিপ পেতে হলে শুধু SAT তে ভালো করলে, IELTS এ ৭+ পেলে অথবা SSC, HSC তে ৫.০ পেলে কিছুই হবে না। কারণ — প্রতিবছর প্রচুর শিক্ষার্থী সেসব বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে SAT 1500+ এবং IELTS 8+ স্কোর নিয়ে। আর বিশ্ববিদ্যালয়গুলো খুব কম সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীকে অনেক ফিনান্সিয়াল এইড দিয়ে নির্বাচন করে।

তাহলে আপনি আর কী কী করতে পারেন?

  • কেউ তাদের নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশন করে পুরষ্কার অর্জন করে
  • অনেকে অনেক সুন্দর আর্ট পারে এবং সেই আর্ট দিয়ে সমাজকে স্থিরচিত্রে তুলে ধরতে পারে ভিন্নভাবে
  • কেউ বা আবার তার ফাউন্ডেশনের মাধ্যমে হাজারো পথশিশুর পড়াশোনার ব্যবস্থা করছে
  • কেউ হয়তো Infectious Disease নিয়ে গবেষণা করে

সবাই সবার মতো নিজেদের ভালোলাগার কাজগুলো দিয়ে সমাজে পরিবর্তন আনছে — অথবা তার বিশেষ বিষয়ের দক্ষতা পরবর্তীতে যুগান্তকারী কিছু করার প্রতিশ্রুতি দিচ্ছে। এসব কিছুই Extra Curricular Activity (ECA)

তাদের SAT বা IELTS-এ ভালো মার্কস তো থাকেই, এবং তাদের ECA, Common App Essay তে থাকে অনন্য ব্যক্তিত্বের ছাপ।

আপনি তাহলে কী করবেন? সোজা উত্তর — যা আপনার করতে ভালো লাগে!

Essay নিয়ে পরামর্শ

College Application Essay-এর জন্য College Essay Guy একটি দারুণ রিসোর্স। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট দেখুন।

তত্ত্বীয় বিষয়ে ভালো হলে অথবা কোনো বিশেষ বিষয়ে ভালো হলে — সেই বিষয়ের অলিম্পিয়াডে যোগদান করতে পারেন। অথবা, খুব ভালো আঁকতে বা গান জানলে — আপনার শিল্প দিয়ে তুলে ধরতে পারেন সমাজের চরম বৈষম্য।

তারা আপনার ফলাফলের বাইরের আপনি-মানুষটাকে দেখবে — আপনার কাজ, অর্জন এবং আপনার Essay দিয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পেতে আপনাকে রকেট সায়েন্স জানতে হয়তো হবে না — কিন্তু অনন্য কেউ হতে হবে আপনার কাজ বা সফলতা দিয়ে। না হয় কোনো প্রতিষ্ঠান কেন আপনার পিছনে কোটি কোটি টাকা খরচ করতে চাইবে? যেখানে কোটি কোটি টাকা খরচ করে পড়তে চাওয়া শিক্ষার্থীর কোনো অভাব নেই তাদের।

আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো “Holistic Review” করে শিক্ষার্থী নির্বাচন করে — এবং পড়াশুনার বাইরের প্রতিটি কাজকে অনেক গুরুত্ব দেয় যদি তা তার সমাজের মানুষকে কোনোভাবে প্রভাবিত বা উপকার করতে পারে।

সবার জন্য অনেক অনেক শুভকামনা।


Sadia Yeasmin Sraboni Admitted Student, Scripps College ‘28, USA Got accepted from 14 prestigious universities in the world

শেয়ার করুন:

ভিসা নিয়ে সাহায্য দরকার?

বিনামূল্যে পরামর্শ নিন -- আমাদের বিশেষজ্ঞরা সাহায্য করবেন

WhatsApp-এ যোগাযোগ

ভিসা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

নতুন ভিসা নিয়ম, ডেডলাইন ও টিপস সরাসরি আপনার ইনবক্সে

কোনো স্প্যাম নেই। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

WhatsApp Messenger